নন্দীগ্রামে প্রত্যাশা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী

Spread the love
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে প্রত্যাশা ফাউন্ডেশনের(Hope for perfect society) এর সপ্তাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। সপ্তাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে শুক্রবার নন্দীগ্রাম কলেজপাড়া মিফতাহুল উলুম কওমী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের, ভাইস-চেয়ারম্যান নাজমুস সাকিব, সহঃ সেক্রেটারি আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ, অলিউল হাসান শিমুল, সহঃ কোষাধ্যক্ষঃ রাকিবুল ইসলাম, প্রচার সেক্রেটারি, শফিকুল ইসলাম।  অফিস সেক্রেটারি, আব্দুল্লাহ আল  শাফি, আরো উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব শাবান আলী, অত্র মসজিদের খতিব মুফতি সাকিবুল হাসান, মাদ্রাসার শিক্ষক ক্বারী জাহিদুল ইসলাম, ফাউন্ডেশন সদস্যবৃন্দ আল তৌফিক আবু জার ফটিক, জাকির, আবু রায়হান, নাজমুল প্রমুখ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD