ফাহাতের সাফল্যে সে ডাক্তার হতে চায়

Spread the love
ফারুক আহমেদঃ
রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগ থেকে  সদ্য প্রকাশিত এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়ে তাক লাগিয়েছে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের  আমশড়া গ্রামের  মোঃ ফরহাত আলী ও সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি  দৈনিক সংগ্রাম পত্রিকার সা্ংবাদিক মোঃ ফারুক আহমেদের ভাতিজা ও রাজশাহী বসন্ত কেদার সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষীকা মোছাঃ ঝর্ণা খাতুনের একমাত্র ছেলে ফাহাত ইবনে ফরহাদ। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার আগ্রহ।  সে ভবিষ্যৎতে  ডাক্তার হয়ে অসহায় মানুুষের সেবা করতে চায়। এই সাফল্যর জন্য ফাহাত তার বাবা, মা, গৃহশিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষীকা ও বন্ধু, বান্ধবসহ সকল শুভাকাঙ্ক্ষীকে জানায় আন্তরিক শুভেচ্ছা। সে আলোকিত মানুষ হতে চায়।    তার এই অসাধারণ  সাফল্য জন্য পিতা – মাতা, স্থানীয় এলাকাবাসী ও শিক্ষক /শিক্ষীকাসহ বন্ধু,বান্ধব সকলেই খুশি আন্দদীত  এবং গর্বীত। ভবিষ্যৎতে সে ডাক্তার হয়ে এই মহৎপেশায় নিয়োজিত হওয়ার জন্য  সকলের কাছে দোয়া প্রার্থী। ছেলের ফাহাতের সাফল্যর  কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি পিতা মোঃ ফরহাত আলী তিনি বলেন, আমার ছেলে কঠোর প্ররিশ্রম করে লেখাপড়া করে এই ফল পেয়েছে। মানুুষের দোয়া ও ভালোবাসা তার সঙ্গে আছে। তিনি আরো দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে বলেন,আমার ছেলের মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিই তাকে সাফল্যে এনে দিয়েছে। আমি সব সময় তার লেখাপড়ার খোঁজ খবর রেখেছি। সে প্রমাণ করে দিয়েছে, ইচ্ছাশক্তি থাকলে সাফল্য অর্জন কোন বাধাই বাধা নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন,ফাহাত অত্যন্ত নম্র,ভদ্র এবং পরিশ্রমী ছাত্র ছিল।তার ফলাফলে আমরা আনন্দিত ও গর্বিত।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD