নাটোর প্রতিনিধি ঃ
নাটোরের বড়াইগ্রামে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপান করে বুলবুলি (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। মৃত বুলবুলি বেগম উপজেলার আগ্রান(নেংটাদহ) গ্রামের আঃ জলিলের ছেলে শরিফুল ইসলামের স্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, শরিফুল ইসলাম ঘরে স্ত্রী রেখে আবার দ্বিতীয় বিয়ে করে।তাছাড়া অনেক মেয়ের সঙ্গে পরোকীয়া,মাদক সেবন সহ নানা অপকর্মে আসক্ত। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়-ই ঝগড়া ফ্যাসাদ লেগে থাকতো। মাদকের টাকা যোগার করতে মাঝেমধ্যে চুরি করে। এছাড়াও তার বিরুদ্ধে সরকারী রাস্তার গাছ কেটে চুরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে রাস্তার গাছ কেটে বিক্রির উদ্দেশ্যে ভ্যান গাড়িতে উঠানোর সময় হাতে নাতে ধরা পরে সে। হাতে টাকা পয়সা না থাকলেই স্ত্রীর উপর চলে অমানুষিক নির্যাতন। এলাকাবাসী ও এ নিয়ে শরিফুলের উপর বিরক্ত। আজ ৭ জুলাই সোমবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে শরিফুল তার স্ত্রীকে গায়ে হাত তুলে এবং বলে“ তুই বিষ খেয়ে মরিস না কেন? তুই মরলে তো আরেকটা বিয়ে করতে পারি”।এ ঘটনার পরেই স্ত্রী ঘরে থাকা ইন্ডিয়ান গ্যাস ট্যাবলেট খায়। মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শরিফুলকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার স্বামী শরিফুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শরিফুলকে আসামী করে আত্বহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com