তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টাঃ এক নারী আটক

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাঢ়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের এক শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে তাড়াশ থানা পুলিশ গৃহবধূকে আটক করেছেন।ঘটনাটি ঘটেছে বরিবার দুপুর ১২ টার সময় উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুপু কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী জাতীয় সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে, গৃহবধূ মোছা. উমাযা খাতুন ওরফে ফাতেমাকে আটক করে থানায় নিয়ে আসেন। ভিকটিম ও অভিযুক্ত গৃহবধূর পরিবার একই গ্রামে পাশাপাশি বসবাস করেন।
মেঘলা খাতুনের বাবা মো. মুনসুর আলী বলেন, পূর্ব শত্রু তার জের ধরে প্রতিবেশী নাজমুল হকের স্ত্রী আমার মেয়ে কে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার গোঙানির শব্দ শুনে অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত স্বাক্ষীদের বর্ণনা শুনে উমায়া খাতুন ফাতেমাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
অপরদিকে নাজমুল হক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র। পুর্বশত্রুতার জেরে তারা এমন কল্পিত ঘটনা সাজিয়েছে।
এ প্রসঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুপু কর বলেন, অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD