গুরুদাসপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে ওই মেলার উদ্বোধন করেন ইউএনও। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল দিয়ে সাজানো এ মেলায় দেশী ও বিদেশী বিভিন্ন ফলের স্টল পরিদর্শ করেন অতিথিরা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD