তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ)  থেকে শাহজাহান ঃ সিরাজগঞ্জের তাড়াশে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার  সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে ওই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, নিমগাছ আর্মি ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বীনা মূল্যে যে বীজ ও সার পেলেন তা রোপা আমন ফসল উৎপাদনে নিজ জমিতে কাজে লাগাবেন। আপনাদের প্রচেষ্টায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। তাড়াশ উপজেলা খাদ্য শস্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করবে এমন প্রত্যাশা রাখি।উল্লেখ্য উপজেলার ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যাক্রমে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হ
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD