নাটোর জেলার ৪টি  আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষনা  

Spread the love

আবুল কালাম আজাদ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য  নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী  সারা দেশে  ৩০০ আসনের মধ্যে ২৮৯ টি আসনে  নির্বাচনের জন্য প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন দিয়ে তাদের নামের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় নাটোর জেলার ৪ টি আসনের  ৪ জনের নাম আছে। ( তথ্য সুত্র- দৈনিক মানবব জমিন, ১ জুন, ২০২৫, পৃষ্ঠা ৪, ওন্যান্য জাতীয় পত্রিকা  এবং সোশ্যাল মিডিয়া)।তথ্যসুত্রে উল্লেখ করা হয়েছে , ৫ আগষ্টের ছাত্র -জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট সরকারের  পতনের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়ণ।  দলগুলোর মধ্যে বিভেদ –বিভক্ত।,দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ কয়েকটি দলের দাবী   ডিসেম্বরের/২৫ মধ্যে নির্বাচন হতে হবে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী  , এনসিপিসহ কয়েকটি দলের দাবী আগে সংস্কার, পরে নির্বাচন। সিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবীতে বিএনপি বেশ সরব।অন্যদিকে খানিকটা নিরব জামায়তে ইসলামী। দ্রুত নির্বাচনের দাবীতে সোচ্চার না থাকলেও  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে দলের প্রাথমিক প্রার্থী মনোনয়ন দিয়ে তাদের নাম ঘোষনা করেছে।এর মধ্যে নাটোরের ৪ টি আসনেরও ৪ জন প্রার্থীর নাম  তালিকায় আছে। তাঁরা হচ্ছেন-নাটোর -১( লালপুর-বাগাতিপাড়া)  উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান  মোঃ আবুল কালাম আজাদ, নাটোর-২( নাটোর সদর –নলডাঙ্গা) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য নাটোর জেলা নায়েবে আমির  অধ্যাপক মোঃ ইউনুস আলী, নাটোর-৩ ( সিংড়া) জামায়াত সূরা ও কর্মপরিষদ সদস্য  প্রফেসর সাইদুর রহমান,এবং  নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী  নাটোর জেলা  মাওলানা আব্দুল হাকিম।দলটির নেতারা  সাংবাদিকদের জানিয়েছেন, এটি চুড়ান্ত তালিকা না।  সামনে এর মধ্যে কাটছাট হতে পারে। মাঠের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এখন যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের মাঠে কাজ করতে বলা হয়ছে। তারা ইতিমধ্যেই মাঠে কার্যক্রম চালাচ্ছেন ।

নাটোর জেলা জামায়াতের আমির ডঃ নূরুল ইসলাম গনমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় কমিটি থেকে জেলাগুলোকে তাদের প্রার্থী নির্বাচিত করার একটি দিক নির্দেষনা ছিল।সেই নির্দেশনা অনুসারে ১৪ টি ক্যাটাগড়ি থেকে আমরা বসে ৪ জন প্রার্থীকে  প্রাথমিকভাবে মনোনীত করেছি। এই ৪ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর পর  সেখান থেকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রার্থী পরিবর্তনও হতে পারে। (

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD