নন্দীগ্রামে  মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নির্বাচিত

Spread the love
 আরাফাত হোসেন বগুড়া প্রতিনিধিঃ 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নন্দীগ্রাম দামগাড়া সিদ্দিকিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছে জোবায়েদ হোসেন জান্নাত।
গত ৪ জুন (বুধবার) দিবাগত রাতে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা  ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করেছে। উক্ত আংশিক কমিটিতে নন্দীগ্রাম তরুন ছাত্রনেতা  জোবায়েদ হোসেন জান্নাত নন্দীগ্রাম দামগাড়া সিদ্দিকিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছে। কঠোর পরিশ্রম আর সততার সাথে দায়িত্ব পালন এবং মাদ্রাসা ছাত্র সংগঠনকে গতিশীল করতে সে দিন-রাত পরিশ্রম করেছে ও করেই যাচ্ছে। তার সঠিক দিক-নির্দেশনামূলক নেতৃত্বের কারণে নন্দীগ্রাম দামগাড়া সিদ্দিকিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা ছাত্রদল ইতোমধ্যেই পরিপূর্ণ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ এবং সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD