তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে একই রাতে তিন কৃষকের ফসলী মাঠের বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে ৪ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
রোববার রাতে উপজেলার তালম ইউনিয়নের তারটিয়া ও পাড়িল গ্রামের ফসলী মাঠ থেকে এ চুরির ঘটনা ঘটে। আর চলতি মে মাসের ১৮ দিনে উপজেলার বিভিন্ন এলাকার ফসলী মাঠ থেকে মোট সাতটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।পাড়িল গ্রামের কৃষক সেলিম হোসেন,জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে প্রতি বছর বোরো মৌসুম শেষ হওয়ার পর তাড়াশ উপজেলায় আটটি ইউনিয়ন এবং একটি পৌর এলাকার গনহারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হলে প্রতিকার পান না কৃষকেরা। অথচ যে সকল কৃষকের ট্রান্সফরমার চুরি হয়। তাদের নিয়ম মেনে আবারও মোটা অংকের টাকা খরচ করে ট্রান্সফরমার কিনতে হয়। আবার তা সেচযন্ত্রে তুলতে পল্লী বিদ্যুত সমিতির নিয়ম মানতে গিয়ে দীর্ঘসূত্রিতা, হররানীর সম্মুখীন হতে হয়। তাই বলা বাহুল্য, ট্রান্সফরমার চুরি যাওয়া কৃষকদের আসন্ন রোপা আমন ধানের আবাদ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এমনি ভাষ্য, ভুক্তভোগি কৃষক জামাল উদ্দিনের।
জানা গেছে, রোববার রাতে চোরের দল তারটিয়া গ্রামের কৃষক আব্বাস উজ্জ জামান, পাড়িল গ্রামের সেলিম হোসেন, জামাল উদ্দিন ৫ ও ১০ কেভির মোট ৪ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
কৃষক সেলিম হোসেন জানান, বর্তমানে বোরো ধান কাটার পর রোপা আমনের আবাদের জন্য এখন বীজতলা তৈরীর কাজ চলছে। আর এ সময় ট্রান্সফরমার চুরি যাওয়ায় আমাদের শত শত বিঘা জমিতে রোপা আমনের আবাদ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা নতুন করে বৈদ্যুতিক সেচযন্ত্রের ট্রান্সফরমার কিনতে হবে। আবার তা তুলতে পল্লী বিদ্যুত সমিতেতে ঘুরতে ঘুরতে প্রায় মাস খানেক সময় লাগতে পারে। ফলে বীজতলা, জমি চাষে সেচ সংকটে পড়ে গেছি আমরা।
সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি- ১ এর অধীনে থাকা তাড়াশ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো শামসুজ্জামান জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা যত তারাতারি সম্ভব চুরি যাওয়া কৃষকদের ট্রান্সফরমার পেতে সহযোগিতা করবো। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD