ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরকারী আকবর আলী কলেজের প্রধান ফটক হতে গুলিস্থান চত্ত্বর পর্যন্ত পৌরসভা থেকে প্রায় আঠারো লাখ টাকা ব্যায়ে ফুটপাত নির্মাণ ও সৌন্দর্য বর্ন্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হয়ে এর উদ্বােধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সরকারী আকবর আলী কলেজের অধ্যক্ষ মো. আশরাফ আলী, উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া, নির্বাহী প্রকৌশলী মো. সাফিউল কবীর, উপ-সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম প্রমুখ
চলনবিল বার্তা chalonbeelbarta.com