প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৭ মে ২০২৫ খ্রিঃ দুপুর ১২.৩৫ ঘটিকায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন সিআরবিসিস্থ সালাহউদ্দিন হাইওয়ে হোটেল এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১২৭০/- টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোছাঃ রাজিয়া বেগম (৬০), স্বামী-মৃত. সিরাজ সরদার, সাং-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, ২। মোছাঃ নাসিমা বেগম (৬০), স্বামী-মোঃ ইয়াছিন আলী, সাং-চাঁন্দুড়িয়া (নামুপাড়া), থানা-তানোর, জেলা-রাজশাহী।
৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com