গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল আজিজের দেওয়া বক্তব্যের জেরে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছে একপক্ষ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা ও পৌর বিএনপিকে সংগঠিত করার লক্ষ্যে আয়োজিত সভার শেষদিকে শনিবার রাত পৌনে ১০টায় শহরের চাঁচকৈড় শিক্ষা সংঘ চত্বরে এ ঘটনা ঘটে। সভায় জেলা বিএনপির আহŸায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। পরে রাত তিনটার দিকে দুই গ্রæপের নেতা পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন যৌথবাহিনীর সদস্যরা। রবিবার দুপুর পর্যন্ত ওই দুই নেতাকে থানা হেফাজতে রাখা হয়।
সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন। তারা বিএনপি নেতা আব্দুল আজিজ ও বাবলুর সমর্থক। আব্দুল আজিজের পক্ষে অবস্থান নেন পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও ব্যারিষ্টার রঞ্জুর পক্ষে রয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার। তারা দুজনই গুরুদাসপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী। প্রার্থীতা ঘোষণার পর থেকেই এই দুই নেতার মধ্যে কোন্দল চলে আসছে। এ ঘটনায় তারা একে অপরকে দুষছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহŸায়ক আব্দুল আজিজ। তার বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাজমুল করিম নজু। এসময় উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এক পর্যায়ে দু’গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। নজু জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সমর্থক।
এদিকে বিবাদমান দুই গ্রæপের এমপি পদপ্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহŸায়ক আব্দুল আজিজ ও সদস্য ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেছেন, বিএনপি একটি বড় দল। মতানৈক্য থাকতেই পারে। তৃতীয়পক্ষ সুযোগ নেয়ার আগেই বিষয়টি দ্রæত মিটমাট করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, এর আগে হাঁসমারী এলাকায় ওই সভার আয়োজন করা হলেও অনেকের আপত্তিতে তা স্থগিত হয়। শনিবার স্থান পরিবর্তন করে শিক্ষাসংঘ চত্বরে করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় দুই নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে শর্টগানের দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। #
চলনবিল বার্তা chalonbeelbarta.com