তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে হালিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ । বৃহস্পতিবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঁস্তা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আজহার আলীর ছেলে শরিফুল ইসলাম একই গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে হালিমা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করছেন। তাদের তিনটি সন্তানও রয়েছে। এরই মধ্যে স্বামী শরিফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি নিয়ে প্রথম স্ত্রী হালিমা খাতুনের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো। বৃহস্পতিবার সকালে হালিমা খাতুনের বড় মেয়ে সুমাইয়া খাতুন সয়নকক্ষে মায়ের লাশ দেখতে পায়। তার আত্মচিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে হালিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD