মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে চরাঞ্চলসহ ৪টি ইউনিয়নের চাষিরা ভুট্টা চাষ করেছে ব্যাপক হারে। উপজেলার সব কয়টি ইউনিয়নের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভুট্টা গাছে ভুট্টা পেঁকে লাল হয়ে আছে ফসলের মাঠ। ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকরা অন্যান্য বছরের তুলনায় এবার বেশি চাষ করছেন। ভুট্টার পাতা গোখাদ্য এবং ভুট্টার গাছ গুলো জ্বালানি হিসেবে ব্যবহার করেন চাষিরা। তাই দিন দিন ভুট্টা চাষে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কৃষকদের আগ্রহ বাড়ছে।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে প্রতি বিঘা ভুট্টা চাষে খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘা কাঁচায় ৪০ থেকে ৫০ মন ও শুকনো ৩০ থেকে ৩৫ মন ভুট্টা আসে। কাঁচা ভুট্টার দাম মন প্রতি ৮০০ থেকে ৯০০ টাকা এবং শুকনো ভুট্টার দাম মন প্রতি ১০৫০থেকে ১১০০ টাকা বাজারে বিক্রি হয়।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল- মামুন জানান, এ বছর তাড়াশ উপজেলায় ১৪ শ” ৯৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। আর ভুট্টা চাষের জন্য ৭৮০ জন কৃষককে প্রণোদনা সহায়তা দিয়েছি সেখানে ছিল ২ কেজি বীজ,১০ কেজি এমওপি সার,২০ কেজি ডিএপি সার। উপজেলায় ভুট্টা চাষের ব্যাপক সম্ভাবনা এবং ভালো অবস্থায় রয়েছে।আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন সার্বিকভাবে সবসময় কৃষকদের পাশে রয়েছেন তাদের কারিগরি সহায়তা প্রদান করেছেন এবং যেকোনো সমস্যায় তারা কৃষকের পাশে রয়েছেন।আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টা চাষিরা লাভবান হবে বলে আশা করা যায়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com