তৃনমূলে ভালো কাজ করে যারা প্রকৃত কৃতী সম্মাননা প্রদান

Spread the love

শরীফ খন্দকার
কৃতিদের সন্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৫। আমরা স্বপ্ন দেখি, চেষ্টা করি  আর দোয়া করি  আল্লাহ তায়ালা কারো না কারো মাধ্যমে আমাদের স্বপ্নকে পূরণ করবেন ইনশাআল্লাহ।  চার বছর আগে দেখা সেই স্বপ্ন আজ  পূরণ হলো #কেআর ফ্যামিলির অর্থায়নে ও  ভিলেজ ভিশনের  আয়োজনে।
আমরা উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রায়গঞ্জ তাড়াশ উপজেলার তৃণমূলে কাজ করে যারা প্রকৃত কৃতি তাঁরা এরকম ১৬ জন মহৎ প্রান ব্যক্তিদেরকে   (মুসলিম,হিন্দু ও খ্রিস্টান)  সিরাজগঞ্জ  তাড়াশ উপজেলা হলরুমে প্রধান অতিথি সম্মানিত ইউএনও মহোদয়,তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি জনাব সাব্বির আহমেদ সাবেক সভাপতি সনাতন দাস উপদেষ্টা সাইফুল ইসলাম সে একজন থেকে আগত সম্মানিত অতিথি জনাব সাইফুল ইসলাম ও আসলাম উদ্দিন আরো উপস্থিত ছিলেন তারা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ আরো উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের প্রতিনিধিবৃন্দ সভাপতিত্ব করেন শাকিব খন্দকার পরিচালক ভিলেজ ভিশন বাংলাদেশ। সবার  উপস্থিতিতে আজ তাদের সেই কাজের স্বীকৃত স্বরুপ  একটা ক্রেষ্ট, ফুলের তোড়া ও ভালো মানের  এক প্যাকেট খাবার  প্রদান করা হয়।যারা সম্মাননা পেল ১। মিঠুন চন্দ্র দাস( সেলুন)  কোনাবাড়ি তাড়াশ,সিরাজগঞ্জ। সুবিধাবঞ্চিত শিশুদের বিনা পারিশ্রমিকে চুল কাটার জন্য  ২। আবু বকর (ধান ভাঙানোর মিল) রৌহাদহ রায়গঞ্জ সিরাজগঞ্জ। বিধবা এতিম ও অসহায় মানুষদের বিনামূল্যে ধানাটা মাড়াই করে দেয়ার জন সম্মাননা প্রদান
৩। ডাক্তার রাজু আহমেদ হোমিও চিকিৎসক নোইপাড়া রায়গঞ্জ, সিরাজগঞ্জ।  হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে হোমিও চিকিৎসার জন্য সম্মাননা প্রদান।
৪। ময়েন উদ্দিন (হোটেল) তাড়াশ বাজার তাড়াশ সিরাজগঞ্জ। ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে খাবারের জন্য সম্মাননা প্রদান।
৫। শহিদুল ইসলাম ( সবজির দোকান) খাঁপারা তাড়াশ, সিরাজগঞ্জ।  হত দরিদ্র অসহায়  মানুষদের মাঝে বিনামূল্যের সবজি প্রদানের জন্য সম্মাননা।
৬। হাসান আলী সরকার (বাসের হেলপার) সয়াধান গড়া,সিরাজগঞ্জ সদর । তাড়াশ টু সিরাজগঞ্জ  হতদরিদ্র অসহায়দের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা প্রদানের জন্য।
৭। সাইদুর রহমান (মোয়াজ্জিন) চৌবাড়িয়া বিনোদপুর, তাড়াশ সিরাজগঞ্জ । বিনা পারিশ্রমিকে পনেরো বছর যাবত মোয়াজ্জিন পেশায় নিয়োজিত থাকার জন্য
৮। বলাই সরকার (ফাস্টফুড এর দোকান)বারোয়ারি বটতলা,  তাড়াশ পৌর এলাকা সিরাজগঞ্জ । ২০ বছর যাবত সেবা করে আসছে।জীবের প্রতি ভালোবাসায় সম্মাননা প্রদান।
৯। ফাদার কার্লো বুদজ্জিত  ভুলটা মিশন তাড়াশ সিরাজগঞ্জ। সজ্জন ব্যক্তিত্ব ও আতিথেয়তায় অনন্য উদাহরণের জন্য সম্মাননা প্রদান।
১০। তৌফিক রিয়াজ ছাত্র তৃতীয় শ্রেণি তাড়াশ প্রফেসার পাড়া তাড়াশ, সিরাজগঞ্জ। এক্সিলেন্ট পারফরমেন্স এওয়ার্ড
১১। মোহাম্মদ মোস্তফা হাবিব মাসুদ ঘর গ্রাম তাড়াশ, সিরাজগঞ্জ। বৃক্ষ প্রেমী রাস্তাঘাটে বিভিন্ন স্থানে বীজ ও গাছ বিতরণের অনন্য আবদানের জন্য সম্মাননা প্রদান
১২। মেহেদী হাসান ইমন ভাঙ্গাবাড়ী সিরাজগঞ্জ সদর। মসজিদ ও মন্দিরে বিনা পারিশ্রমিকে ইলেকট্রিক ওয়ারিং করার জন্য সম্মাননা প্রদান
১৩। শ্যামল কুমার রজক (লন্ড্রি) গোবিন্দ বাড়ি তাড়াশ,সিরাজগঞ্জ। গরিব ও মাদ্রাসার ছাত্রদের পোশাক বিনামূল্যে আয়রন করার জন্য সম্মাননা প্রদান
১৪৷ মোহাম্মদ ইনামুল হক চক মির্জাপুর বিনোদপুর তাড়াশ, সিরাজগঞ্জ। নিজের জীবন বাজি রেখে মানুষের বিপদে পাশে থাকার জন্য সম্মাননা প্রদান।
১৫। কবি আজগর আলী (গ্রাম্য কবি) লাউশন তাড়াশ, সিরাজগঞ্জ। গ্রামগঞ্জে সচেতনামূল গান ও কবিতা পরিবেশন করে সমাজ উন্নয়নে অনন্য অবদানের জন্য।
১৬। মোহাম্মদ কাজেম উদ্দিন কান্দাপাড়া সিরাজগঞ্জ সদর পাতার বাঁশি বাজিয়ে মানুষকে বিনোদন করার জন্য সম্মাননা প্রদান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD