উল্লাপাড়ায় মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ 

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন থেকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠান হয়েছে। বেলা এগারোটায় সরকারী আকবর আলী কলেজ মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠান হয়েছে।এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মিজানুর রহমান বাবু। প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বিএনপির সিনিয়র নেতা এম বেলাল হোসেন , সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার , বিএনপির সিনিয়র নেতা আঃ রাজ্জাক সণ্টু , জাহিদুল ইসলাম , শফিউল মোমেন শফি , মুকুল হোসেন , আশরাফুল আলম মিণ্টু , শাহাদত হোসেন প্রমুখ।এদিকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৌর মুক্ত মঞ্চে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নুরু।প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সাবেক আহবায়ক মো . আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভা ও র‍্যালীতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. শরফুূদ্দিন মঞ্জু।এছাড়া শহরে জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠান হয়েছে
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD