স্টাফ রিপোর্টার ঃ সাড়া বিশ্বের শ্রমিকের অধিকার ও স্বাধিকার এর স্বীকৃতিতে মহান আন্তর্জাতিক মে দিবস ২০২৫ স্মরণে চলনবিলের তাড়াশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
আজ ১ মে বৃহস্পতিবার উক্ত ফেডারেশনের আয়োজনে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এ উপলক্ষে এক র্যালী বের হয়ে উপজেলা শহরের কয়েকটি সড়ক ঘুরে এসে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক। সেখানে উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুল বারিক খন্দকার।
চলনবিল বার্তা chalonbeelbarta.com