গোলাম মোস্তফা, বিশেষ প্রতিনিধি
তাড়াশে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত¡রে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৯০ জন সুফলভোগীর মাঝে উন্নতজাতের বকনা গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম প্রমূখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com