সলঙ্গায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

Spread the love
সলঙ্গা  প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার বেলা ২ আড়াইটার দিকে সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ পুরান পাড়া গ্রামে। স্থানীয়রা জানায়,উক্ত গ্রামের মেনহাজের ছেলে আহাদ (৩) ও আলহাজের মেয়ে আলফা (৩) প্রতিদিনের ন্যায় বাড়িতে খেলা করছিল। সকাল ১১ টার দিকে শিশুদের বাড়িতে না পেয়ে অনেক খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের ডোবায় শিশু ২ টির মৃতদেহ ভেসে ওঠে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন অত্র গ্রামের জনপ্রতিনিধি আব্দুর রাজ্জাক মেম্বর।   মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD