নিরীহদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ  

Spread the love
সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে মামলাবাজ আওয়ামী লীগ নেতা মুনছুর ও ছানোয়ারের  বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা দেয়াসহ নানা ভাবে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই পরিবারগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেশকয়েকটি মামলা দায়ের করেছেন তারা। শুধু তাই নয়, থানা পুলিশ তাদের অভিযোগ গুলো তদন্ত করে মিথ্যা হওয়ায় এজাহার না নিলে পুলিশের বিরুদ্ধে সংবাদ  সম্মেলনেরও  অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষী বিষ্ণুপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের পান্না বেগম, নান্নু খালিফা, নওশের আলী, হাসান শহীদ, ফজল শেখ, বেল্লাল শেখ, আব্দুল লতিফ গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করে জানান, মামলাবাজ ওই এলাকার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মুনছুর হোসেনের যোগসাজশে ছানোয়ার হোসেন বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে চলেছেন। ভুক্তভোগী পরিবারগুলো ছানোয়ার হোসেনের পাওনা টাকা চাওয়ায় তাদের চেকের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বাড়ি পোড়ানো মামলা দিয়েছিলেন।চেকের বিরুদ্ধে ও বাড়ি পোড়ানো মামলাটি তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি কোর্ট আমলে নিয়ে মামলাগুলো নিষ্পত্তি করে দেন। কোন উপায়ন্তর না পেয়ে ছানোয়ার হোসেন ও মুনসুর হোসেন আবারো ভুক্তভোগী ঐ পরিবারের কয়েক সদস্যদের বিরুদ্ধে একটি অপহরণের মামলার প্রস্তুতি নেন। মামলাটির বিষয়ে খোঁজ নিয়ে থানা পুলিশ এজাহার না নিতে চাইলে তারা থানা পুলিশের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় যেমন থানা পুলিশ বিব্রত অবস্থায় পড়েছে অন্য দিকে ভুক্তভোগী পরিবার গুলো মিথ্যা মামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ ঘটনায় উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মুনসুর হোসেন জানান, অভিযোগকারীরাই বিভিন্ন সময়ে আমাকে হয়রানি করে চলেছে। আমি কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই। ছানোয়ার হোসেন বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। এ বিষয়ে ছানোয়ার হোসেন জানান, ৫ তারিখের আগে আমার কোন মামলা নেয়া হয় নাই। আমি প্রতিপক্ষদের কখনোই হয়রানি করি নাই। আমি যে মামলা করেছি সেগুলোর সঠিক তথ্য আমার কাছে আছে।এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, থানায় যে কেউ অভিযোগ দিলে তা গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়। এ বিষয়ে যদি অভিযোগ দেয়া থাকে তবে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD