চাটমোহরে ভুট্টা খেত থেকে শিশু শিক্ষার্থীর বিবস্ত্র লাশ উদ্ধার

Spread the love
চাটমোহর প্রতিনিধি 
পাবনার চাটমোহরে ভুট্টা খেত থেকে এক শিশু শিক্ষার্থীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রামপুর বিলের মধ্যে ভুট্টা ক্ষেতের পাশে জুঁই খাতুনের (৭) লাশ উদ্ধার করা হয়। তার গলায় ও মুখে পোড়া ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গেছে।নিহত শিশু জুঁই পার্শ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৪ এপ্রিল) বিকেলে দাদার বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় জুঁই। তারপর থেকে তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে রামপুর বিলের একটি ভুট্টা ক্ষেতে জুঁই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। এ সময় তার মুখে পোড়া ক্ষত চিহ্ন ও পড়নের প্যান্ট গলায় পেঁচানো ছিল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম, বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, শিশুটির স্বজনরা লাশের পরিচয় সনাক্ত করেছেন। শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায়। তবে লাশ উদ্ধার হয়েছে চাটমোহর মৌজায়।তিনি বলেন, শিশুটির মা মোমেনা খাতুন বাদী হয়ে অজ্ঞাত নামা দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পাবনা সদর হাসপাতালে সুরতহালের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD