তাড়াশে যাবৎ জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Spread the love

সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান যোগদান করেই খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম নামের যাবৎ জীবন সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওসি জিয়াউর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওই আসামী তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকইদীঘি গ্রামের মৃত আকবার আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকা থেকে এক নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবী করেন ওই আসামী। পরে এ ঘটনায় হরিরামপুর থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মানিকগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবৎ জীবন সাজা প্রদান করেন। মামলার রায় ঘোষনা হওয়ার পর থেকে আসামী মোয়াজ্জেম হোসেন পলাতক ছিলেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ওয়ারেন্ট ভুক্ত যাবৎ জীবন সাজা প্রাপ্ত পলাতক ওই আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD