শাহজাহান ,তাড়াশ, সিরাজগঞ্জ থেকে ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আঃ সামাদ বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামি এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সবচেয়ে সুখী, সমৃদ্ধি ও ইনসাফ পুর্ন রাষ্ট্র গঠন করেছিলেন আমাদের নবী ( সঃ) এবং মদিনার সনদ ছিল পৃথিবীর সবচেয়ে মানুষের মৌলিক অধিকার সম্বলিত সংবিধান। তিনি বলেন,বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের শাসন দেখেছে, শুধু নেতার পরিবর্তন, দলের পরিবর্তন, চেয়ারের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশের মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
ডঃ আঃ সামাদ আরো বলেন, দীর্ঘ ১৫ টি বছর আমরা পরিবার, পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি, যারা আমাদে কে নিষিদ্ধ করেছে সময়ের বিবর্তনে তারাই আজকে নিষিদ্ধ হয়েগেছে। কারন জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেন। তিনি আরো বলেন, সৎ, আদর্শ নেতা নির্বাচিত করতে না পারলে বিগত ৫৩ বছরের গøানি ভোগ করতে হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র – জনতার আতœত্যাগের বিনিময়ে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ কে ভিন্ন খাতে প্রভাহিত করার চেষ্টা করা হচ্ছে।তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংষ্কার ছাড়া এদেশে কোন নির্বাচন করতে দেয়া হবেনা। দেশের স্বার্থে প্রয়োজনে এদেশের সাধারণ জনগণ আবারও জীবন দিতে প্রস্তত।৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামি তাড়াশ উপজেলা জামায়াতের আয়োজনে তাড়াশ ডিগ্রি কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আমীর খম সাকলাইন সাহেবের সভাপতিত্বে অধ্যাপক আবুল বাশারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আঃ সালাম উপজেলা সেক্রেটারী মাওলানা শাহজাহান আলী, ডাক্তার এমএ সাত্তার কর্ম পরিষদ সদস্য কাওছার হাবিব ইউনুছ আলী মাওলানা আবু বকর সিদ্দিক এ্যডঃ তাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com