সলঙ্গাতে ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত 

Spread the love

 

 ফারুক আহমেদঃ

যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গাতে একই গ্রামে তিনটি পৃথক পৃথক  পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯ টা ১৫ মিনিটে আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

উক্ত জামাতে ইমামতি করেন রাজশাহী কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান  উক্ত  ঈদগাহ ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। একই গ্রামে পুরাতন ঈদগাহ মাঠে ৯ টায় ইমামতি করেন আমশড়া পশ্চিম পাড়া জামেমসজিদের পেস ইমাম মাওলানা  আব্দুল হামিদ। এ ছাড়াও  কবরস্থান সংলগ্ন হাফিজিয়া কাওমীয়া মাদ্রাসা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে সকাল ৯ টায় ইমামতি করেন অত্র গ্রামের কৃতি সন্তান ঢাকা মুন্সিগঞ্জের কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইউনুছ আলী। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD