তাড়াশে  মোটর সাইকেলের ধাক্কায় ১ বাইসাইকেল অরোহী নিহত আহত ২

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ঈদের আনন্দে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ইদ্রিস আলী (৩৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল চালক ইদ্রিস আলী তাড়াশ পৌর সদরের ভাদাস মধ্যপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় দ্রুতগামী একটি মোটরসাইকেল এক বাইসাইকেল অরোহীকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়।হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগেই বাইসাইকেল চালক মারা যান। আর মোটরসাইকেল আরোহী দু’জন গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশঙ্কাজনক।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD