তাড়াশে আগুনে ৬ টি বসত ঘর পুড়ে ছাই

Spread the love

সাব্বির আহম্মেদঃ
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিটের লাগা আগুনে ৬ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে।
শনিবার সকালে বৈদ্যুতিক শট সার্কিটের লাগা আগুনে ওই গ্রামের এলাহি, সানাউল্লাহ, বাদশা, মানিক, খায়রুল ও নুর জাহান বেগমের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বসত ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকা পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে এলাহির ঘরের এক কোনায় আগুন জ্বলে ওঠে। মূহুর্তের মধ্যে পাশের ৬ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। লোকজন চিৎকার করলে আশে-পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই ওই ঘরে থাকা চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড় চোপড়সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD