তাড়াশে ডাকাতি,মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই, আতঙ্কে পথচারিরা

Spread the love

শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের তাড়াশে চুরি ডাকাতি ছিনতাই দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে হাটিকুমরুল মহাসড়কে অভিনব কৌশলে এই সকল অপরাধ সংঘটিত হচ্ছে। সন্ধ্যার পরেই ছিনতাইকারীরা বিভিন্ন রুপে বের হচ্ছে। সন্ধ্যার পরে আতঙ্কে মানুষ ঘর হতে বের হচ্ছে না। সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি কারখানায় ডাকাতি, ৫৫ লাখ টাকা মূল্যের মালামাল লুটসিরাজগঞ্জের তাড়াশে নির্জন এলাকায় অবস্থিত ভাইভাই ব্যাটারী কারখানায় দুর্র্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। আর ২০ থেকে ২২ জনের ডাকত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে কারখানার প্রায় ১৮ জন শ্রমিককে প্রথমে মারধরও পরে জিম্মি করে। তারপর ওই কারখানা থেকে ব্যাটারি তৈরির শিশা,ব্যাটারি তৈরির প্লেট, ব্যাটারির কানেক্টর, ৯ টি পুরাতন ব্যাটারিসহ ব্যাটারী সংশ্লিষ্ট অনান্য প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে। এরপর ডাকাত দল লুন্ঠিত মালামাল একটি ট্রাকযোগে নিয়ে চলে যায়।
ডাকাতিকালে ডাকাত দলের বেধড়ক মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অন্তত আট শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়কের পশ্চিম দিকে হেদারখাল নামক স্থানে ভাইভাই ব্যাটারি কারখানায় এ দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানিয়েছেন, এ ঘঁনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম সকালে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভাইভাই ব্যাটারি কারখানার মালিক শয়নুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে একটি ট্রাক যোগে ২০ থেকে ২২ জনের ডাকত দল কারখানায় আসে। আসার পর তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে পড়ে। পরে তারা অস্ত্রের মুখে কারখানার রাতের শিফটে কাজ করা শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ ছয়জনকে জিম্মি করে। এ সময় তারা এতে বাধা দিলে শ্রমিকদের বেধড়ক মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পাশাপাশি কারখানার বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরো ১০ থেকে ১২ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল লুটপাট করে।

অপরদিকে,যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ইট ছুঁড়ে থামিয়ে ডাকাতি করা হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান।
তিনি বলেন, মাইক্রোবাসটি কোনাবাড়ি এলাকায় পৌঁছালে সড়কে পাশে লুকিয়ে থাকা ডাকাতরা তাতে ঢিল ছুঁড়ে মাইক্রোবাসের গতিরোধ করে। পরে এরপর ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থাকা ৭টি মোবাইল ও প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD