স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৪-২০২৫ অর্থবছরে ১২ তম পর্যায়ের আর্থিক অনুদানে ও ফাউন্ডেশনের পার্টনার এনজিও বেসরকারী সংস্থা পরিবর্তনের বাস্তবায়নে“ প্রতিবন্ধী উন্নয়ন ও পূনর্বাসন কর্মসূচি”র আওতায় প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে সহায়ক উপকরণ ও ছাগল বিতরণ করা হয়েছে।
গত ৬ মার্চ বৃহস্পতিবার প্রথমে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীতে ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা ২৪ জন প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে ৯ টি হুইল চেয়ার, ৫ জোড়া ক্রাচ ও ২০টি ছাগল বিতরণ করেন। আলোচনা ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড ভিজিটর সোহানুর রহমান সোহাগ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মদ, পরিবর্তন সংস্থার পরিচালক আবদুর রাজ্জাক রাজু, উপ-পরিচাললক রোখসানা খাতুন, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় হুইল চেয়ার পাওয়া উলিপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি আরশেদুল ইসলাম বলেন, আমি চলতে ফিরতে পারি না। নিজেকে খুব অসহায় মনে হয়। এই চেয়ারটি আমাকে চলতে ফিরতে অনেকটা সহায়তা করবে। বিনসাড়া গ্রামের উপকারভোগী জাহাঙ্গীর আলম বলেন, আমি অত্যন্ত দরিদ্র বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। অতি কষ্টে জীবন-যাপন করি। পরিবর্তন থেকে পাওয়া ২টি ছাগল লালন পালন করলে আমার কিছুটা আর্থিক স্বচ্ছলতা আসবে। এ জন্য তারা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও বেসরকারী সংস্থা পরিবর্তনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com