সম্ভাব্য নতুন ভোটার ৯০৯০, বিদ্যমান ভোটার ১লাখ ৮১ হাজার ৭৯০
আবুল কালাম আজাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার হালনাগাদ কার্য্যক্রম /২০২৫ বাস্তবায়নে গত ২০ জানুয়ারি সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলছে।
উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ এর স্বাক্ষরিত তথ্যে জানা যায়, উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৭৯০ জন। সম্ভাব্য নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৯০ জন। উপজেলার ৬ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিদ্যমান ও সম্ভাব্য নতুন ভোটার সংখ্য হচ্ছে, নাজিরপুর ইউনিয়নে বিদ্যমান ভোটার ৩৪০৩৬,সম্ভাব্য ১৭০২ জন। বিয়াঘাট ইউনিয়নে বিদ্যমান ভোটার ২০৫৪০, সম্ভাব্য ১০২৭ জন। মশিন্দা ইউনিয়নে বিদ্যমান ভোটার ২৭৮৪৮, সম্ভাব্য ১৩৯২ জন। ধারাবারিষা ইউনিয়নে বিদ্যমান ভোটার ২৬৮৬২, সম্ভাব্য ১৩৪৩ জন। খুবজিপুর ইউনিয়নে বিদ্যমান ভোটার ১৫২৬৯, সম্ভাব্য ৭৬৩ জন।, চাপিলা ইউনিয়নে বিদ্যমান ভোটার ২৯৬১১, সম্ভাব্য ১৪৮১ জন এবং গুরুদাসপুর পৌরসভায় বিদ্যমান ভোটার ২৭৬২৮, সম্ভাব্য ১৩৮১ জন।
উপজেলা নির্বাচন অফিসের ২০২২ সালে ভোটার তথ্যে আরো জানা যায়, হালনাগাদে বিদ্যমান ভোটার ছিল ১৭৯১৭১, সম্ভাব্য নতুন ভোটার ধরা হয়েছিল ১৩৪৩৮ জন চুড়ান্ত নতুন ভোটার রেজিষ্ট্রেশন হয়ে ছিল ১৬২৯৪ জন অর্থাত সম্ভাব্য ভোটারের চেয়ে ২৮৫৬ জন বেশী নতুন ভোটার রেজিষ্ট্রেশন হয়েছিল।
২০২৫ এর নতুন ভোটার হালনাগাদের বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এজন্য ১৭ জন সুপারভাইজার এবং ৮১ জন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষিত তথ্যসংগ্রকারি স্বেচ্ছাসেবি কাজ করছেন।তথ্য সংগ্রহ শেষে ১৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ২০ দিন ৮ কেন্দ্রে রেজিষ্ট্রেশন কার্য্যক্রম চলবে। কেন্দ্রগুলি হচ্ছে, নাজিরপুর ,বিয়াঘাট,মশিন্দা,ধারাবারিষা্খুবজিপুর,চাপিলা,ইউনিয়ন পরিষদ ও বিয়াঘাট চলনবিল কারিগর কমার্স কলেজ এবং সর্বশেষে বাদপড়াদের ১১ এপ্রিল গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com