ঘর পেয়ে খুশি  দুই বোন ছাকেরা ও হনুফা বেগম

Spread the love
ফারুক আহমেদঃ
নতুন ঘর পেয়ে খুশি সুকজান বেগম

সারাদিন কায়িক পরিশ্রম শেষে এখন আর ফুটপাত বা অন্যের ঘরে ফিরতে হবে না। ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র সহোদরা  দুই বোন ছাকেরা ও হনুফা বেগমের এখন প্রতিদিন ফিরতে পারবেন নিজ স্বপ্নের  ঘরে। শুধু ঘরই নয়, থাকছে চৌকিখাট, লেপতোশক, বালিশ ও  স্বাস্থ্যসম্মত টয়লেট,   বসবাসের নিরাপদ সুবিধা।

রবিবার (০২ ফেরুয়ারী) বিকাল  সাড়ে ৪টায় সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলায় সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে খোর্দ্দশিমলা গ্রামে  সহোদর বিধবা দুই বোন ছাকেরা ও হনুফার হাতে ঘরের চাবি হস্তান্ত করেন  হাউজ অফ মান্নান চেরিটেবল ট্রাস্ট এর অর্থায়নে ও প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের পরিচালক শাহবাজখান সানি।  ইউটিউব ও ফেসবুকের কল্যাণে,  রাজু আহমেদ রুবেলের  প্রচেষ্টায়   ভূমিহীন ও গৃহহীন পরিবার ছাকেরা ও হনুফা বিনা টাকায় ঘর উপহার পেলেন।  নতুন  ঘর পাওয়া এসব ভূমিহীন ও গৃহহীন মানুষগুলোর চোখে মুখে এখন অনাবিল স্বপ্ন।

বাড়ি পাওয়ার আনন্দে খোর্দ্দশিমলা গ্রামের  ভূমিহীন বিধবা সহোদর দুই বোন ছাকেরা, হনুফা  বেগমের চোখে ডেকেছে আন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে, জিজ্ঞেস করায় ছাকেরা, হনুফা বেগম বলেন, আমরা দুই বোন নিঃসন্তান, আমরা দুই বোন অন্য  মানুষের জায়গায় কুঁড়েঘর তুলে থাকি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমরা চৌকিখাট, বালিশ, লেপতোশক দরজা, জানালা অসহায়ের রাজু আহমেদের  ফেসবুক ও ইউটিউব চ্যানেলের কল্যাণে রাজু আহমেদ ভাইয়ের প্রচেষ্টায়  লাল, সবুজের একটি টিনসেট  নতুন ঘর পাবো। এই বয়সে  ঘরে থাকতে পারবো।সপ্নেও ভাবিনি  আমরা ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে। দোয়া করি হাউজ অফ মান্নান চেরিটেবল ট্রাস্ট সবার জন্য মানবিক সংগঠনের পরিচালক শাহবাজ খান সানি ও এলাকার কৃতি সন্তান ডাক্তার  রাজু আহমেদ রুবেল ভাইসহ সকল দানোবিরদের কে আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদৌস উচ্চমাকাম দান করেন।

হাউজ অফ মান্নান  চেরিটেবল সবার মানবিক সংগঠনের পরিচালক  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহবাজ খান সানি  জানান, হাউজ অফ মান্নান চেরিটেবলের ব্যবস্থাপনায় উল্লাপাড়া উপজেলা  সলঙ্গা থানার অন্তর্ভুক্ত খোদ্দশিমলা গ্রামের সহোদর বিধবা দুই বোন ছাকেরা,  হনুফাকে একটি  টিনসেট ঘর বালিশ, চৌকিখাট, দরজা, জানালসহ টয়লেটের ব্যবস্থা  করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ডাক্তার  রাজু আহমেদ রুবেল ভাই ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ছাকেরা, হনুফার বাড়ির জন্য  আবেদন করলে তার সুবাদে বড় বোন ছাকেরা ও ছোট বোন হনুফা একটি ঘর বরাদ্দ পেয়েছে ।যার মোট ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার  টাকা। রাজু আহমেদ রুবেল, এই প্রতিনিধিকে বলেন,  ভূমিহীন ও গৃহহীনদের জন্য চমৎকার পরিবেশে মানসম্মত টেকসই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এসব ঘরে আশ্রয়া পাওয়াদের অধিকাংশই রাস্তার ধারে ফুটপাত বা কারও আশ্রয়ে বসবাস করতেন। তারা আজ ফেসবুক ও ইউটিউবের কল্যাণেন হাউজ অফ মান্নান চেরিটেবল ট্রাস্ট প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের দেওয়া ঘর উপহার পেলেন। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। সিরাজগঞ্জ জেলায় এই রকম ৯৩টি ঘর দেওয়া হয়েছে।  পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলার প্রত্যেক  উপজেলার শহর বন্দর  সব গ্রামগঞ্জে ও পাড়া মহল্লায়  দরিদ্র জনগোষ্ঠী যাদের জমি ও ঘর নাই, তাদের বসবাসের জন্য বাড়ি করে দেওয়া হবে বলে জানান তিনি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD