সলঙ্গা আমশড়াতে  কোরআন মাহফিল

Spread the love
ফারুক আহমেদ 
আগামী বৃহস্পতিবার  (১৩ ফেব্রুেয়ারী) রাতে সলঙ্গা থানার স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান আমশড়া হিলফুল ফুজুল তাফসিরুল কোরআন মাহফিলের গ্রাম বাসীর উদ্যোগে ১৯ তম তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার।  অত্র গ্রামের কৃতিসন্তান জনপ্রিয় মুখ বাংলাদেশ ইসলামী ব্যাংকের সদস্য সচিব, ঢাকা বাদশা ফয়সাল ইনিস্টিউটের জামে মসজিদের খতিব, সুপারভাইজার বাংলাদেশ পিএলসি ও মানারাত ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব শায়েখ ড. আব্দুস সামাদের সভাপতিত্বে। প্রধান মেহমান  হিসেবে উপস্থিত থাকবেন, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ, বি, এম আব্দুস সাত্তার।
 আরও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম শফি, রাজু আহমেদ।   ধু্বিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম সহন তালুকদার।প্রধান বক্তা হিসেবে কোরান-হাদিস থেকে মুল্যবান তাফসীর পেশ করবেন,ধর্মীয় আলোচক হজরত মাওলানা  আব্দল আজিজ সাতক্ষীরা,   দ্বিতীয় বক্তা মাওলানা সেলিম জাহাঙ্গীর হেলালী তাড়াশ সিরাজগঞ্জ, তয় বক্তা মাওলানা গোলাম আজম উল্লাপাড়া। উক্ত জালসায়, মা-বোনদের জন্য স্যাটালাইটের মাধ্যমে জালসা শোনার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।উক্ত মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে  আমশড়া গ্রামের যুবসমাজ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD