সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ

Spread the love
মোল্লা মোঃ এমরান আলী নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৩৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম বলেন, সারা দেশে এক লাখ ৩৭ হাজার পরিবারকে পশু পালনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের হাতে একটি করে বাড়ন্ত ষাঁড় তুলে দেওয়া হয়েছে। এগুলোর মালিক আপনারা। সরকার আপনাদের আত্মনির্ভরশীল হতে সিঁড়ি তৈরি করে দিয়েছে। এগুলো লালন-পালন করতে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD