তাড়াশে ভূমি নামজারী ও খাজনা বন্ধ – জনদুর্ভোগ সীমাহীন

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ গত ২৬ নভেম্বর ২০২৪ হতে ভূমি মন্ত্রণালয়ের সার্ভার অচল থাকায় সাড়া দেশে জমাজমির খাজনা-খারিজ বন্ধ হয়ে গেছে। ফলে অন্যান্য তাড়াশ উপজেলার জনসাধারণকেও ভূমি সেবা সমস্যাজনিত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে কর্মরত অত্র উপজেলার একজন আউটসোর্সিং ব্যবসায়ী জানান, গত মাসের ২৬ তারিখ থেকে ভূমি মন্ত্রণালয়ের কম্পিউটার সার্ভারে জরুরী কাজ হচ্ছে বলে জানিয়েছে। এরপর থেকে দেশে জমিজমার নামজারী খাজনা ইত্যাদি সহ সব রকম সেবা কাজ বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ জনমানুষের। এমনিতে ভূমি দপ্তরে সেবা পেতে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা একটা স্থায়ী প্ররণতা। তদুপরি সম্প্রতি অনলাইন সার্ভিস বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। অপরদিকে গত মাসাধিক কাল যাবৎ তাড়াশে সহকারী কমিশনার থাকায় সমস্যা আরো জটিল হয়েছে বলে জানা গেছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD