স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্যে দিয়ে গত ২ ডিসেম্বর সোমবার সিরাজগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে অত্র জেলায় কর্মরত ফাউন্ডেশনের ১০টি সহযোগী এনজিও-র সম্মিলিত উদ্যোগে সিরাজগঞ্জ জেলা সদরে বিভিন্ন কর্মসূচি গৃহীত ও বাস্তবায়িত হয়। সকাল ১১ টায় আলোচনা সভার পূর্বে প্রথমে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সাথে ছিলেন এনজিও নির্বাহী প্রধানগণ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের চেতনা এবং তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি গণপতি রায়। আরো বক্তব্য প্রদান করেন মল্লিকা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌসী আক্তার সুমি, পরস এর নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন এবং পরিবর্তন এর উপ-পরিচালক রোকসানা খাতুন রুপা। সভাপতিত্ব করেন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন। এরপর প্রধান অতিথির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়। র্যালী ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা , সাংবাদিকসহ সংশ্লিষ্ট এনজিওসমূহের শতাধিক কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com