তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেকক সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামানের দলিল লেখা সনদের কার্যকারীতা স্থাগিত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা সাব-রেজিষ্টার জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই স্থগিত আদেশ দেয়া হয়েছে। দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান র্দীঘ ২৪ বছর ধরে সিন্ডিকেটের মাধ্যমে ভূমি রেজিস্ট্রেশন আইন ২০২৪ উপেক্ষা করে লাখে সাড়ে ৬% স্থলে ১৬% পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করাসহ নানা দূর্নীতি করে আসছিলেন।
এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত ১০ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা সাব-রেজিষ্টার জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দলিল লেখক সনদের কার্যকারীতা স্থগিত করে সনদ কেন বাতিল করা হবে না ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ব্যাপারে দলিল লেকক সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সাব-রেজিষ্টার রবিউল ইসলাম জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার সনদের কার্যকারীতা সাময়িক স্থগিত করা হয়েছে। অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com