গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সংগঠণ গুরুদাসপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুল হাসান লাবু।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ধানুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীরকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজীদ, শহীদ মবিদুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী ও চাঁচকৈড় শাহিদা কাশেম পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেগার সুলতানা রেখা এবং সদস্যবৃন্দ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দিন শুক্তি, হাঁসমারী মফিজ উদ্দিন মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার কুন্ডু ও বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. মোহাব্বত বিশ্বাস।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com