আরিফুল ইসলাম, তাড়াশ প্রতিনিধি:
দেশের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত যুদ্ধ শিশু মেরিনা খাতুনকে সিরাজগঞ্জের তাড়াশে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) খালিদ মাহমুদ, পৌর মেয়র আব্দুল রাজ্জাক, ভাইস চেয়ারম্যান ম ম জর্জিয়াস মিলন রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাংবাদিক সনাতন দাশ সহ আরো অনেকে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com