নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার এ সম্মাননা স্মারক প্রদান করেন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সম্মানিত পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও নন্দীগ্রাম হাটকড়ই মহাশশ্মান কালি মন্দিরের দরজা ভেঙ্গে প্রতিমা ভাংচুরকারী ব্যক্তিকে গ্রেফতার ও আলামত উদ্ধার সংক্রান্ত কাজের স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি মহোদয় এর পক্ষে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন বলেন, মাননীয় পুলিশ সুপার বগুড়া,জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম (এডিশনাল ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় আমাকে সম্মাননা স্বারক প্রদান করেছেন। কৃতজ্ঞতা স্যারের প্রতি এবং এই কৃতিত্ব ও সম্মান নন্দীগ্রাম থানার সকল অফিসার ফোর্সের। নন্দীগ্রাম থানার সকল অফিসার ফোর্সের দিন রাত অক্লান্ত পরিশ্রম এর ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমরা সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরেছি। থানার সকল বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো এবং আছে।
এই সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত, সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নন্দীগ্রাম থানা পুলিশ বদ্ধ পরিকর।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com