তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Spread the love
আরিফুল ইসলাম:  সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ১৯২টি অস্থায়ী ও ১টি স্থায়ীসহ মোট ১৯৩টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ১৫০ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৬ হাজার ৫০০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD