নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম থানার এএসআই (নিরস্ত্র) মিন্টুর রহমান। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সম্মানিত পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে শনিবার (১১ মে) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক কল্যাণ সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার সহ বিভিন্ন অভিযানে বিশেষ অবদান রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য নন্দীগ্রাম থানার এএসআই মিন্টু রহমানকে জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়।
মাসিক কল্যাণ সভায় তাকে পুরস্কৃত ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।
মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের পুরুস্কার পেয়ে এএসআই মিন্টুর রহমান বলেন, এঅর্জন শুধু আমার একার পক্ষে করা সম্ভব হয়নি, নন্দীগ্রাম থানার ওসি স্যারের নির্দেশে সকল কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com