তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরী (২১) এর পর্ণগ্রাফি ধারণ করে চাঁদা দাবীর ঘটনায় আকাশ আহমেদ (২৮) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গত রবিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আকাশ আহমেদসহ আরও অজ্ঞাতনামা দুজনকে আসামী করে তাড়াশ থানায় পর্ণগ্রাফী আইনে মামলা করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com