তাড়াশে একদিকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন
অন্যদিকে প্রাণীসম্পদ অফিসে প্রাণী সেবা-চিকিতসা বন্ধ
স্টাফ রিপোর্টার: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে তাড়াশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আজিজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
এসময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. অলি উল্লাহ্, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল প্রমূখ। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। বিশেষ উল্লেখ্য, দীর্ঘদিন যাবত তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় রায়গঞ্জের কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কোনরকমে নামেমাত্র অফিস চালানো হচ্ছে। ফলে তাড়াশের জনগনের এক্ষেত্রে ভোগান্তির মাত্রা বেড়েই চলেছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com