সত্যের পথে আসো রে মন
হাবিবুর রহমান হেলাল
সত্যের পথে আসো রে মন সত্যের পথে আসো
মনে প্রাণে সারাক্ষণ কোরআন ভালোবাসো।
সত্যের পথে শান্তি আছে সত্যের পথে মুক্তি
কোরআন পড়ো মুখে মুখে করো শ্রদ্ধা ভক্তি।
সত্য ন্যায়ের পথে চলো ওহে মানব জাতি
সত্যের পথে আলো আছে দূর হবে কালো রাতি।
সত্যের পথে চলবো আমি করি এই শপথ,
সত্যের পথে আসো রে মন সত্যের পথে আসো
মনে প্রাণে সারাক্ষণ কোরআন ভালোবাসো।
সত্যের কাছে হার মেনে যায় সকল মিথ্যাচার
সত্যের পথে খোদা রাজি সত্যে ন্যায় বিচার।
সত্য কথায় জীবন গড়ো সত্য জীবন সাথী
সত্য ন্যায় হবে একদিন অন্ধকার করব বাতি।
সত্যের পথে চলবো আমি সারা জীবন ভর
সত্যের পথে আসো রে মন সত্যের পথে আসো
মনে প্রাণে সারাক্ষণ কোরআন ভালোবাসো।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com