ডাঃ আমজাদ হোসেনঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিল লেখক সমিতির নামে টাকা আদায় ও সমবায় কার্যক্রম বন্ধ করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
গত সোমবার (১১ মার্চ) অফিস চলাকালীন তিনি সাব রেজিস্ট্রার অফিস পরিদর্শন করেন এবং অফিস চত্বরে দলিল লেখক সমিতির সভাপতিসহ সদস্যদের উপস্থিতিতে সমিতির নামে টাকা আদায় ও সমবায় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা, সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ অন্যরা
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com