মোঃ মুন্না হুসাইনঃ তাড়াশ উপজেলায় আমের গাছগুলোতে ব্যাপক হারে আমের মুকুল ধরেছে। আমের জন্য এ জেলা তেমন বিখ্যাত না হলেও স্থানীয় জাতের ’নাক ফজলী, আম্রপালি, গোপালভোগ আম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতোমধ্যে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২৩-২৪ মৌসুমে ১ হাজার ৫ শ ৬০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।
এতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন। এ ছাড়াও বে-সরকারি পর্যায়ে পাঁচ শতাধিক ছোট ছোট আমের বাগানও রয়েছে। স্থানীয় জাতের মধ্যে ’নাকফজলী’ সুবর্ণরেখা, সুরমাফজলী, ক্ষিরশাপাত, আম্রপালি, আশ্বিনা, গোপালভোগ, নেংড়া আম বেশ জনপ্রিয়। নাকফজলী আম কিছুটা লম্বাটে আকৃতির এ আমের মধ্যে বিচি থাকে ছোট।
খেতে বেশ সু স্বাদু এবং গন্ধময় অল্প দিনের মধ্যে আমটি শেষ হয়ে যায়। নাকফজলি ছাড়াও আম্রপালি, গোপালভোগ আমের সঙ্গে নেংড়া আমের চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান তাড়াশ উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ বলেন। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করেন তিনি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com