গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান মাইলস্ এগ্রো ফিড-এর উন্নয়ন শীর্ষক অগ্রযাত্রার লক্ষ্যে ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নয়াবাজার শিধুলি এলাকায় প্রতিষ্ঠিত মাইলস্ ফিড কারখানা ক্যাম্পাসে দেশের পাঁচশতাধিক ডিলার নিয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাইলস্ ফিডের অভাবনীয় সাফল্যের জন্য ডিলারদের সার্বিক সহযোগীতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাব হোসেন। এছাড়া পরিচালক সিরাজুল ইসলাম, মজিবর রহমান সুরুজ, জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ডিলারদের মধ্যে ময়মনসিংহের নজরুল ইসলাম, বগুড়া শেরপুরের মোহাম্মদ আলী ও কুষ্টিয়ার মনিরুজ্জামান রুবেল বক্তব্য রাখেন।দ্বিতীয়াধ্যের র্যাফেল ড্র ও ডিলারদের মাঝে সৌজন্যমূলক পুরস্কার প্রদান করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com