গুরুদাসপুর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে অবস্থিত চলনবিল প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক মো. আবুল কালাম আজাদ গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে তাঁর ৪টি হার্ট বøক হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসোর্স ইন্সটিটিউটের চীফ কার্ডিয়াক অধ্যাপক ডা. ফারুক আহমেদের নিবিড় তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছেন তিনি।শীঘ্রই তার বাইপাস সার্জারী হবে বলে জানা গেছে।উল্লেখ্য, আবুল কালাম আজাদ নাটোরের গুরুদাসপুর উপজেলার শিকারপুর গ্রামের শিক্ষক মরহুম আব্দুল জাব্বার মিয়ার জ্যেষ্ঠ সন্তান। তিনি একাধারে সাংবাদিক, কবি ও কলামিস্ট। সাংবাদিকতা জীবনে সমাজে তাঁর অনেক অবদান রয়েছে। এই প্রবীন সাংবাদিকের দ্রæত সুস্থতার জন্য চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক সহ গুরুদাসপুর উপজেলার সকল সাংবাদিক সবার কাছে বিনীতভাবে দোয়া কামনা করেছেন। এছাড়া তাড়াশ থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আবদুর রাজ্জাক রাজুও আবুল কালাম আজাদের সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য চলনবিলবাসীকে প্রার্থনার আহবান জানিয়েছেন। স্মরণযোগ্য, মি. আজাদ চলনবিল বার্তায় বহু নিবন্ধ, প্রবন্ধ ও কলাম লিখেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com