উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় মধ্য রাতে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন এলাকায় গরীব পরিবারের ভাসমান শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
গত সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পৌর এলাকার থানা মোড়, কাওয়াক বাসষ্ট্যান্ড, আর এস বাসষ্ট্যান্ড, রেল ষ্টেশন এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা খাতুন উপস্থিত ছিলেন
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com