স্বাধীনতা মানে বঙ্গবন্ধু
মোঃ মনিরুল ইসলাম
১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে,
স্বাধীনতার ডাক দেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,
এই ডাকে সাড়া দেন সাত কোটি বাঙ্গালী।
স্বাধীনতা মানে ভাটির দেশ,
স্বাধীনতা মানে বায়ান্নর ভাষা আন্দোলন,
স্বাধীনতা মানে ঊনসত্তরের গনঅভ্যুত্থান,
স্বাধীনতা মানে ত্রিশ লক্ষ শহীদের
রক্তে রাঙ্গানো একটি মহাসাগর।
স্বাধীনতা মানে ১৬ কোটি বাঙ্গালীর
স্বজন হারানো ব্যাথা, আর্তনাদ।
স্বাধীনতা মানে একাত্তরের নয় মাস
রক্তক্ষয়ী যুদ্ধের পর এসেছিল বিজয়ের দিন।
সেদিন গান হয়েছিল জয় বাংলা, বাংলার জয়।
সেই স্বাধীনতার অগ্রদূত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com