ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পা বনা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় জেলার (ট্যালেন্টপুল) শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে রিহাদ আল-নিহাল।সে ভাঙ্গুড়া পৌরসভার বড়াল কিন্ডারগার্টেন হতে ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণি থেকে অংশগ্রহণ করে।
নিহাল ২০২২ সালে তৃতীয় শ্রেণি থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে (ট্যালেন্টপুল)জেলায় প্রথম স্থান অর্জন করে।সে পৌরসভার চৌবাড়ীয়া হারোপাড়া মহল্লার আব্দুল আজিজ ও নাসিমা সুলতানা দম্পতির একমাত্র ছেলে।
রিহাদ আল-নিহাল জানায়,এই ফলাফলে সে ভীষণ খুশি।সে ভবিষ্যতে সে একজন সেনা কর্মকর্তা হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চায়। নিহাল সবার নিকট দোয়া কামনা করেছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com